সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মাকে পিটিয়ে আহত করায় ইমাম গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে জমি লিখে না দেয়ায় গর্ভধারণী মাকে পিটিয়ে আহত করার অভিযোগে ইমাম হোসেন নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে তালতলা ফাঁড়ির পু্লিশ। রবিবার (১৭ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, জামপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ছেলে ইমাম হোসেন তার গর্ভধারিণী মা ফাতেমাকে জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। জমি লিখে না দেয়ায় গত শনিবার সকালে তার মাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় মা ফাতেমা আক্তার বাদী হয়ে তালতলা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে রবিবার সকালে অভিযুক্ত ছেলে ইমামকে আড়াইহাজার উপজেলার ফাউশা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম হোসেন আড়াই হাজার উপজেলার কুটি বাড়ি জামে মসজিদের ইমাম।

About the author

SOFT PRO IT