রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্তিযোদ্ধার মেয়ের নির্মাণাধীন বাড়িতে ডাকাতি

মুক্তিযোদ্ধার মেয়ের নির্মাণাধীন বাড়িতে ডাকাতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রাতের আঁধারে মুক্তিযোদ্ধার মেয়ের নির্মাণাধীন বাড়ির পিলার ভেঙ্গে, সাবমারসিবল পাম্প উপরে, শ্রমিকদের মারধর করে রড সিমেন্টসহ নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ নভেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টার পর পূর্বাচল নতুন শহর সংলগ্ন  নারায়ণগঞ্জের রূপগঞ্জের রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিকপক্ষ মুক্তিযোদ্ধা শাহজাহানের মেয়ে মাছুমা আক্তার জানান, পূর্বাচল নতুন শহর ঘেষা রঘুরামপুর এলাকার আরএস ১৯ দাগে তাদের মালিকানাধীন ৬০ শতক জমির মধ্যে ৮ শতক জমি ৫ তলা ফাউন্ডেশনের একটি ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। শুক্রবার মধ্যরাতে ট্রাক থামিয়ে অজ্ঞাতনামা ডাকাতদল নির্মাণ শ্রমিকদের উপর হামলা করে। তাদের সঙ্গে থাকা মালামালের ৫৫ হাজার টাকা লুটে নেয়। এছাড়াও তাদের মুখ, হাত পা বেঁধে নির্মাণ কাজের ২ টন রড ও ৫০ বস্তা সিমেন্ট লুটে নেয়। পরে সাবমারসিবল পাম্প তুলে নেয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, ভবন ভেঙ্গে ফেলতে পিলার ভাঙ্গতে শুরু করে। এ সময় আশপাশের বাড়ির লোকজন শব্দ পেয়ে এগিয়ে এলে ডাকাত দল ওই মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মাছুমা আক্তার আরো জানান, তাদের জমি বিক্রিতের স্থানীয় দালালরা চেষ্টা করে আসছিলো। তাতে রাজি না হওয়ায় দালালদের যোগসাজসে এ ডাকাতির ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আঁওতায় আনা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 November 2019

মুক্তিযোদ্ধার মেয়ের নির্মাণাধীন বাড়িতে ডাকাতি

www.narayanganjbarta24.com