ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নানার বাড়ি যাওয়া হলো না শিশু আসফিয়ার

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় অটোচাপায় আসফিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় তার ছোট বোন মানসুরা। শুক্রবার বিকেলে উপজেলার ফতুল্লার বক্তবলী লাল মিয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসফিয়া বক্তবলী রামনগর সর্দার বাড়ির আল আমিনের মেয়ে।

ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, বাড়ির থেকে হেঁটে নানা বাড়ি যাচ্ছিল আসফিয়া ও ছোট বোন মানসুরা। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা আসফিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসফিয়া নিহত হয়। আহত মানসুরাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এসআই ফজলুল আরো জানান, অটোরিকশাটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে যান।

About the author

SOFT PRO IT