বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এনায়েত নগর নয়াপাড়া এলাকায় নতুন শাখা রাস্তার উদ্বোধন

এনায়েতনগর নয়াপাড়া এলাকায় নতুন শাখা রাস্তার উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের এনায়েত নগর নয়াপাড়া এলাকায় নতুন শাখা রাস্তার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার দুপুর ১২টায় ওই এলাকার বালুর মাঠে স্থানীয় মহল্লাবাসীর সম্মতিতে দীর্ঘদিনের কষ্ট লাঘবে এ শাখা রাস্তার উদ্বোধন করা হয়। এ সময় নতুন শাখা রাস্তার উদ্বোধণ করেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।

উদ্বোধন পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় কাউন্সিলর হান্নান সরকার বলেন, মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। আপনাদের দীর্ঘদিনের সমস্যা নিরসন হল। এই এলাকায় নতুন নতুন বাড়ী-ঘর হচ্ছে। জনবসতী ক্রমেই বাড়ছে। তাদের যাতায়াত করতে মুল সড়ক ব্যবহার করতে হয়। কোন শাখা রাস্তা নাই। যার কারনে অনেক দূর্ভোগ পোহাতে হয়। আজ আপনাদের সকলের সহযোগীতায় নতুন শাখা রাস্তার উদ্বোধন হচ্ছে। আপনারাই এই রাস্তার সুফল ভোগ করবেন। ওয়ার্ডবাসীর যে কোন সমস্যা নিরসনে আমি হান্নান সরকার সব সময় আপনাদের পাশে আছি।

উদ্বোধন পূর্বে এনায়েত নগর নয়াপাড়া এলাকার পঞ্চায়েত কমিটি ও স্থানীয়দের সাথে দীর্ঘদিনের কষ্ট লাঘবে নতুন রাস্তা নির্মান শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।

এ সময় উপস্থিত ছিলেন এনায়েত নগর এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি কাজীর প্রধান, সহসভাপতি মেজবাহ উদ্দিন, সাধারন সম্পাদক, সাইদুজ্জামান শাহীন, হাজী রমজান আলী, আ: রব, হাজী আলী আজগর, মো: হাতেম, মো: হাসান, মো: হোসেনসহ এলাকাবাসী।

উল্লেখ্য, এনায়েতনগর নয়াপাড়া এলাকার শাখা রাস্তাটি ৮ফিট চওড়া হয়ে কবরস্থান রোড পর্যন্ত মিলিত হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 November 2019

এনায়েত নগর নয়াপাড়া এলাকায় নতুন শাখা রাস্তার উদ্বোধন

www.narayanganjbarta24.com