রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে তিতাস গ্যাস কর্মকর্তাদের উপর হামলা, আহত-৪

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলায় তিতাস গ্যাসের চার কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।

তিতাস গ্যাসের সোনারগাঁও অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার জাফরুল আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মৈকুলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ সংযোগধারীরা প্রশাসন ও তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করে। এতে চারজন আহত হয়েছেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় হামলাকারী পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেয়া হয়েছে।

About the author

SOFT PRO IT