ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় অক্টোবরে ৯২টি মামলা, সাড়ে ৬ লক্ষ টাকার মাদক উদ্ধার

ফতুল্লায় অক্টোবরে ৯২টি মামলা, সাড়ে ৬ লক্ষ টাকার মাদক উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : ফতুল্লা মডেল থানায় মাসিক অপরাধ হালচিত্রে গত অক্টোবর মাসের ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ৯২টি মামলা রুজু হয়েছে। ফতুল্লা মডেল থানার আইন শৃঙ্খলা আগের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নতি দেখা যাচ্ছে এমনটাই বলছেন সাধারন জনগণ।  ফতুল্লার মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ ঘুষ দেলদেন ও অবৈধ পন্থায় কোন প্রকার লেনদেন থেকে নিজেকে গুছিয়ে দূরে রেখেছেন। তিনি সততার প্রতীক হিসেবে সবার হৃদয় জয় করতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানায় গত অক্টোবর মাসের ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ৯২ (বিরানব্বই)টি মামলা রুজু হয়েছে।  এর মধ্যে মাদক মামলা রুজু হয়েছে ৪৭টি। অপমুত্যৃ মামলা রুজু হয়েছে ৫টি। গত অক্টাবর মাসের নিয়মিত মামলাগুলো হলো: হত্যা (খুন) মামলা ২টি,নারী শিশু নির্যাতন ও যৌতুক ৯টি মামলা, ধর্ষন ৫টি মামলা, চুরি মামলা ১টি, অস্ত্র মামলা ১টি, মারামারি (আদারসেকশন ) মামলা ২৭ টি, এবং মাদক মামলা ৪৭টি।

এই মাসে ৬ লক্ষ ৪৫হাজার ৫০ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এই মাসে জি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৫০টি, সি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৪৪টি এবং সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে ৮টি। এই মাসে উদ্ধারকৃত মাদক হলো: ইয়াবা ট্যাবলেট ৯১৬শ পিস, গাঁজা ১ কেজি ১শ ৫০ গ্রাম, হেরোইন ৩১ গ্রাম এবং ফেন্সিডিল ৩৯ বোতল।

এলাকাবাসীর দাবী নারায়ণগঞ্জ জেলার বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় যিনিই পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন । তার কাছে সবার দাবী ফতুল্লার দিকে নজর কড়া রাখলে আইন শৃঙ্খলা আগের মতো আরো উন্নতি হবে । পুলিশের দাবী আইন শৃঙ্খলা ঠিকই আছে। থানায় অফিসারের সংখ্যা কম থাকায় বৃহত্তর এলাকায় পুরোপুরি সেবা নিশ্চিতে ব্যহত হচ্ছে।

থানায় সেবা নিতে আসা লোকজনের দাবী বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেনের সরাপন্য  হতে পারলে সমস্যা আর সমস্যা থাকেনা সমাধান হয়ে যায়। এমনকি বিনা টাকায় কাজ হয়। ফতুল্লার আইন শৃঙ্খলা গত মাসের তুলনায় এই মাসে একটু উন্নতি বলে দাবী করছেন থানা পুলিশ ও এলাকাবাসী।

About the author

SOFT PRO IT