নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফকির ফ্যাশন গার্মেন্টসের লিফট ছিড়ে ১ শ্রমিকের মৃত্যু

ফকির ফ্যাশন গার্মেন্টসের লিফট ছিড়ে ১ শ্রমিকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফকির ফ্যাশন নামে এক গার্মেন্টেসের লিফট ছিড়ে শহিদুল  (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১১ নভেম্বর  সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল সুনামগঞ্জ জেলার রানীপুর এলাকার আব্দুল গফুরের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, সোমবার রাত ৮ টার  দিকে র্গামন্টেস এর উপর তলা থেেক কয়েকজন শ্রমিক এক সাথে লিফটে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে ফকির ফ্যাশন র্গামন্টেস এর লিফট ছিড়ে যায়। এসময় শহিদুল গুরুতর আহত হয়। তাকে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে নেওয়া হলে র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া।

এ ঘটনায় আরো ২ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে ফকির ফ্যাশন গার্মেন্টস এর ডিএমডি রিয়াদ জামানের মোবাইল ফোনে চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 November 2019

ফকির ফ্যাশন গার্মেন্টসের লিফট ছিড়ে ১ শ্রমিকের মৃত্যু

www.narayanganjbarta24.com