বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটির কার্যালয় উদ্বোধন

বন্দরে জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটির কার্যালয় উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : জাতীয় ছাত্র সমাজ বন্দর উপজেলা আহবায়ক কমিটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর রবিবার বিকালে উপজেলার চিনারদী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির কার্যালয় উদ্বোধন করেন ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক এবং জেলা কমিটির আহবায়ক শাহাদাত হোসেন রুপু।

বন্দর উপজেলা ছাত্র সমাজ এর আহবায়ক কমিটির আহবায়ক নয়ন সরদারের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব পারভেজ আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সদস্য সচিব রবিউল আওয়াল, মহানগরের সদস্য সচিব ফয়সাল আহমেদ তুর্য্য, যুগ্ম আহবায়ক মোঃ টিটু, জেলার যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন মুন্না, বন্দর উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ পারভেজ, মোঃ জনি ও মোঃ জোনায়েদ সহ আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম নাসিম ওসমান, নাসিম ওসমান পত্নী পারভিন ওসমান এবং পুত্র আজমেরী ওসমান সহ পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT