নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে : মাসুম ও সুলতান

‘ ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বিশ্ব-মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে ’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঐতিহাসিক বাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রিম কোর্টের একপেশে ও সাম্প্রদায়িক রায়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারী সুলতান মাহমুদ তাৎক্ষণিক ৯ নভেম্বর শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, মুসলমানদের জাতিগতভাবে নির্মূল করে হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠার অংশ হিসেবে বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের রায় দেওয়া হয়েছে। এ রায় বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ ১৯৮৪ সালে বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের দাবী তোলে। অথচ মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণের কোন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। এই রায় ঐতিহাসিক ও ন্যায় বিচারের দৃষ্টিকোন থেকে নয়, বরং বর্তমানের উপর দাঁড়িয়ে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেয়া হয়েছে। এর মাধ্যমে পুরাতন ক্ষতকে উসকে দেওয়া হলো।

নেতৃদয় আরো বলেন, ভারতে মুসলমানদের ইতিহাস গৌরবময় ও সমৃদ্ধ। ভারতের স্বাধীনতা যুদ্ধে মুসলমানরা অগ্রনায়ক ও পথিকৃতের ভ‚মিকা পালন করেছে। কিন্তু আজ আটশ বছরের ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে। এতে সমাজে শুধু হতাশা ও অস্থিরতাই তৈরী হবে। তবে মুসলমানরা তাদের ধর্মীয় প্রতীকসম‚হ রক্ষায় সংকল্পবদ্ধ।

বিবৃতিতে তারা এ রায়ের বিরুদ্ধে বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও সকল শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ধৈর্য, দৃঢ়তা ও সাহসিকতার সাথে পরিস্থিতি মুকাবেলা করার জন্য ভারতের মুসলমানদের প্রতি আহবান জানান। তাছাড়াও নেতৃত্ব ঘুর্ণিঝড় বুলবুল থেকে রেহাই পেতে মহান আল্লাহর দরবারে কায়মনোবক্যে সকলকে প্রার্থনা করার আহবান জানান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 November 2019

ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে : মাসুম ও সুলতান

www.narayanganjbarta24.com