জাতীয় নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড পেলেন নাসিম ওসমান দুঃস্থ কল্যান ফাউন্ডেশন

হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড পেলেন নাসিম ওসমান দুঃস্থ কল্যান ফাউন্ডেশন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড পেয়েছেন নাসিম ওসমান দুঃস্থ কল্যান ফাউন্ডেশন। হিউম্যান রাইটস এ্যাওয়ার্ডটি নাসিম ওসমান দুঃস্থ কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রহন করেছেন সংগঠনটির সভাপতি তরিকুল ইসলাম লিমন। গত ৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় ঢাকা শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক লিমনের হাতে এই পদকটি তুলে দেন।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধীকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ‍ভেজাল নকল, প্রতারণামুক্ত ও পরিবেশ সম্মত দেশ গঠন আমাদের স্বপ্ন শীর্ষক আলোচনা ও হিউম্যাস রাইটস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, উম্মে ফাতেমা নাজমা বেগম, শিউলি আজাদ সহ অন্যান্যরা।

About the author

SOFT PRO IT