বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কলাগাছিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

কলাগাছিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার সকাল হতে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

৩ দিন ব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান।

কার্যক্রমের এক পর্যায় কেন্দ্রটি পরিদর্শন করেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইবুর রহমান।

এ সময় কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন কলাগাছিয়া  ইউনিয়ন সদস্য সচিব আব্দুল লতিফ হাওলাদার, ১নং ওয়ার্ড সদস্য মোঃ কচি মেম্বার, ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিব, ২নং ওয়ার্ড মেম্বার ফালান মেম্বার, মকবুল মেম্বার, আসাদ মাষ্টার, মনির হোসেন প্রমূখ।

About the author

SOFT PRO IT