বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পূর্বের মত এখন আর গ্রাহক ভোগান্তি নেই : ডিজিএম আশরাফুল

পূর্বের মত এখন আর গ্রাহক ভোগান্তি নেই : ডিজিএম আশরাফুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেখ আরিফ ) : নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে দূর্নীতি প্রতিরোধে বিদ্যুৎ গ্রাহক ও সংযোগ প্রত্যাশীদের সাথে উঠান বৈঠক ও গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা নভেম্বর সোমবার সকাল ১০টায় নাসিক ২১নং ওয়ার্ড কার্যালয়ে এ গনশুনানী অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।

সভাপতির বক্তব্যে ডিজিএম আশরাফুল আলম খান বলেন, জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আমাদের এ উদ্যোগকে স্বাগত জানানো উচিৎ। প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকরা প্রথমে একটু বিরম্বনা মনে করলেও এখন অনেকেই এই সংযোগের জন্য অফিসে ভিড় জমাচ্ছে। পূর্বের মত এখন আর গ্রাহক ভোগান্তি নেই। কেননা মানুষ সচেতন হয়েছে।

তিনি বলেন, সেবামূলক এ খাতের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরনে কর্মিরা আজ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। গ্রাহক সেবা ঘরে ঘরে পৌছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ারিং ইন্সপেক্টর শেখ মুজিবুর রহমান, শিক্ষক নেতা শেখ কামাল, নাট্যকর্মী খালিদ সাইফুল্লাহ, আ.লীগ নেতা নাজমুল, ইলেকট্রিশিয়ান মেজবাহ উদ্দিন মেজু, সোহেল রিয়াদসহ গ্রাহকবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 November 2019

পূর্বের মত এখন আর গ্রাহক ভোগান্তি নেই : ডিজিএম আশরাফুল

www.narayanganjbarta24.com