বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্তিযোদ্ধার শয্যাপাশে খোকন সাহা সহ নেতৃবৃন্দ

মুক্তিযোদ্ধার শয্যাপাশে খোকন সাহাসহ নেতৃবৃন্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেখ আরিফ ) : নারায়ণগঞ্জ বন্দরে অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা নাজিম মাস্টারকে দেখতে গেলেন মহানগর আ.লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহা। ২রা শনিবার নভেম্বর সকাল ১১টায় বন্দর শাহী মসজিদস্থ বীর মুক্তিযোদ্ধা নাজিম মাস্টারের বাস ভবনে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন।

এ সময় আবেগ আপ্লুত হয়ে এডভোকেট খোকন সাহা বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তারা দেশ মাতৃকার টানে যুদ্ধ না করলে এদেশ স্বাধীন হত না। আর দেশ স্বাধীন না হলে আমরা আজ রাজনীতি করতে পারতাম না। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে পারতাম না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে মুক্তিযোদ্ধারা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। আমি অসুস্থ্য এ মুক্তিযোদ্ধার দ্রুত আরোগ্য কামনা করি।

এ সময় বীর মুক্তিযোদ্ধা নাজিম মাস্টারের শয্যাপাশে এড. খোকন সাহা ছাড়াও উপস্থিত ছিলেন নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, মহানগর আ.লীগ নেতা সুজিত সরকার, বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ২১নং ওয়ার্ড  আ.লীগ নেতা নাজমুল, শিক্ষক নেতা আব্দুর রব লাবু প্রমূখ।

About the author

SOFT PRO IT