বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে : জেলা প্রশাসক

সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে : জেলা প্রশাসক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। এ জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। যে কোন সমস্যার দ্রুুত নিষ্পত্তি করতে হবে। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন স্বজন প্রীতি, ঘুষ নেয়ার ঘটনা ঘটেনি। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীরা চাকরি পেয়েছেন। আমি ভাল কিছু করলে যেমন আমার পিতা ও শিক্ষক প্রশংসিত হবেন তেমনি খারাপ কিছু করলে তাঁরা নিন্দিত হবেন। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক জসিমউদ্দিন বাল্য বিয়ে প্রসঙ্গে বলেন, কাজীদের কার্যক্রমে স্বচ্ছতা থাকতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। নারায়ণগঞ্জ থেকে অনেক রোহিঙ্গা পাসপোর্ট করে বিদেশ পারি জমিয়েছেন। তাদের পাসপোর্ট করতে যারা সহযোগীতা করেছেন তাদের এর ফল ভোগ করতে হবে। তিনি সিজারিয়ান প্রতিরোধে বন্দরে যে সকল গর্ভবতীর নরমাল ডেলিভারী হবে তাদের একটি করে গাছের চারা ও একটি করে ফুল উপহার দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন সংশ্লিষ্ট ডাক্তারদেরও উৎসাহীত করতে বলেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বন্দর উপিজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার সিরাউদৌলা খান, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মো: কবির হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মুসাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেনসহ বিভিন্ন ইউপি সদস্য, স্কুল শিক্ষক, মিডিয়া কর্মীবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 October 2019

সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে : জেলা প্রশাসক

www.narayanganjbarta24.com