নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মতবিনিময়

বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মতবিনিময়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ – পরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( সিবিএ) জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর  সোমবার সকালে বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( সিবিএ) নারায়ণগঞ্জ শাখার আয়োজনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ – পরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( সিবিএ) জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত টার্মিনাল ভবনে এ সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় এ সময় বিআইডব্লিউটিএ সিবিএ নারায়ণগঞ্জ শাখার চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ সিবিএ সভাপতি মো. আবুল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ সিবিএ সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ সিবিএ কার্যকরী সভাপতি মোঃ ছারোয়ার হোসেন, বিআইডব্লিউটিএ সিবিএ সহ – সভাপতি আক্তার হোসেন, বিআইডব্লিউটিএ সিবিএ নারায়ণগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান-১ মো.জাহাঙ্গীর আলম, বিআইডব্লিউটিএ সিবিএ নারায়ণগঞ্জ শাখার সাধারন সম্পাদক আব্দুল গোফরান, বিআইডব্লিউটিএ সিবিএ নারায়ণগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান-২ আব্দুস সালাম সহ কেন্দ্র ও শাখা পরিষদের সকল কর্মচারীবৃন্দ।

About the author

SOFT PRO IT