প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ ঘড়ির কাঁটা পেছানো হবে এক ঘণ্টা !

আজ ঘড়ির কাঁটা পেছানো হবে এক ঘণ্টা !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আজ ২৭ অক্টোবর, রবিবার ইতালিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। কারণ, বছরে দুই বার দিবালোক সঞ্চয়ের ফলে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পিছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

সেই ধারাবাহিকতায় আগামী রবিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৩টার সময় ওই ঘড়িতে দেখা যাবে রাত ২টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয় এই টাইম। এর আগে ৩১ মার্চ (ডিএসটি) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।

ডিএসটি সময়ের পরিবর্তনে ইউরোপের কয়েকটি দেশসহ আরও কয়েকটি দেশে সময় পরিবর্তন হয়ে থাকে। জার্মানিতে ৩০ এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়। ভারত ইতালির থেকে সাড়ে তিনঘণ্টা এগিয়ে। তাই রবিবার ইতালির সময়ের সঙ্গে ভারতের সময়ের ফারাক হবে সাড়ে চার ঘণ্টা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 October 2019

আজ ঘড়ির কাঁটা পেছানো হবে এক ঘণ্টা !

www.narayanganjbarta24.com