নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকী

আজ মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজিবর রহমান এর ১৩তম মৃত্যু বার্ষিকী আজ। আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার আজকের এই দিনে তিনি তল্লা নিজ বাস ভবনে হৃদযন্ত্র আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য, সৈয়দ মজিবর রহমান ১৯৫২ সালে সোনারগাঁও উপজেলা বানিয়াতলি গ্রামে জম্ম গ্রহন করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছেন। ১৯৭২ সালে আদমজী জুট মিলে চাকরীতে যোগদান করেন। ১৯৭৩ সালে আদমজীতে চাকরী অবস্থায় ঢাকার জেলার স্পেশাল পুলিশ অফিসার হিসেবে নিয়োগ পান তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর মোস্তাক বাহিনীর হাতে আটক হয়েছিলেন। ১৯৭৯ সালে জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করেন। ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাছাড়া তিনি ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের নির্বাচন কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সাল থেকে থানা আওয়ামীলীগের সহ-সভাপতি থাকা অবস্থায় ২০০৬ সালের ২৪ অক্টোবর তল্লা নিজ বাস ভবনে হৃদযন্ত্র আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

About the author

SOFT PRO IT