বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

খান মাসুদের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে কেক কেটে জন্মদিন পালিত হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।

কেক কাটা পূর্বে খান মাসুদ বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী নরপিশাচ ঘাতকের দল। ঘাতকের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শেখ রাসেলও। স্বাধীনতা বিরোধী ঘাতকরা থেমে নেই পাকিস্তানী প্রেতাত্মা বিএনপি-জামাত এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামাত কখনো এদেশের উন্নয় চায়না। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয় বাধাগ্রস্থ করতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো: মাসুম, শেখ মমিন, মো: সানি, মো: হোসেন, আজিজুল হক আজিজ, মো: মাকসুদ, রতন, রাজু আহমেদ, মো: রাজিব, মোখলেছ, ইমরান চিশতী প্রমুখ।

About the author

SOFT PRO IT