খেলা নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগে মহসিন ক্লাব চ্যাম্পিয়ণ

না.গঞ্জ ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগে মহসিন ক্লাব চ্যাম্পিয়ণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( স্পোর্টস রিপোর্টার ) : সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ ২০১৯ এর ফাইনালে মহসিন ক্লাব ৯ উইকেটে জুবায়ের-জাবির একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছে।

১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে টস জিতে জুবায়ের-জাবির একাদশ প্রথমে ব্যাট করতে নেমেও মহসিন ক্লাবের বোলারদের তোপের মুখে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায়। মহসিন ক্লাবের ইকরামুল ইমন ৭.২ ওভারে ৮ রানে পান ৫ উইকেট। জবাবে মহসিন ক্লাবের অধিনায়ক আবিদুজ্জামানের অপরাজিত ৬০ রানের সুবাদে ৯ উইকেটের সহজ জয়ে তারা চ্যাম্পিয়ণ হয়ে ২য় বিভাগ ক্রিকেট লীগে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ণ ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল। ক্রিকেট উপ কমিটির আহবায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য মো: রবিউল হোসেন, মো: আসলাম, ফিরোজ মাহমুদ সামা, মাহবুবুল হক উজ্জল, মাহবুবব হোসেন বিজন, ক্রিকেট অনুরাগী মোদাচ্ছেুরুল হক দুলাল, ডিষ্ট্রিক কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জেলার খেলাধুলার উন্নয়ণে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেছেন।

About the author

SOFT PRO IT