নারায়নগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলায় প্রকৃচি- বিসিএস সমন্বয় কমিটির উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ ডিসেম্বর দুপুরে উপজেলা চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনর্চাজ ডাঃ আফতাব উদ্দিনের নেতেৃত্বে মানব বন্ধনে এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তফা মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ক,ম, নূরুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা র্মোশেদা মমতাজ, সমবায় কর্মকর্তা ফেরদৌসি বেগমসহ বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ। এ দাবি আদায়ের লক্ষে আজ ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারক লিপি প্রদান করা হবে। এবং আগামী ২৭ ডিসেম্বর ২০১৫ইং থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১ ঘন্টা করে কর্মবিরতী পালন করা হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষনা দেন।

