নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের রেলওয়ের জমি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ একর ভূমি উদ্ধার

না.গঞ্জের রেলওয়ের জমি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ একর ভূমি উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের ১ নং রেল গেইট এলাকার রেলওয়ের জমি অবৈধ ভাবে দখল করে গড়ে উঠা প্রায় ৯ শতাধিক ছোট বড় স্থাপনা গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

১৬ অক্টোবর বুধবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার ও উপ-সচিব মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে দুটি ভেকু ও শ্রমিকের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বিপুল সংখ্যক আনসার ও পুলিশ মোতায়েন ছিলো।

নিবার্হী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের উপ-সচিব মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রেল স্টেশনের পাশ্চিমপাশে রেলওয়ের প্রায় ৩ একর জায়গা দখল করে গড়ে একটি টিনসেড মার্কেট, ফলের দোকান, জুতার দোকান, রেডিমেড জামা-কাপড়ের দোকান, স্কুল ব্যাগের দোকান, বস্তি-ঘরসহ প্রায় কাঁচাপাকা ৯ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয় হয়।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে রেলওয়ের আরও প্রায় দশ একর জমি অবৈধ দখলদাররা দখল করে মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। এসব স্থাপনা আগামী তিন দিন টানা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। উচ্ছেদকৃত জমি যাতে পুনরায় দখল হয়ে না যায় সেজন্য মনিটরিং করা হবে। কারণ নারায়ণগঞ্জ রেলস্টেশন প্রায় ১শ বছরের পুরনো স্টেশন। এটি ডাবল লাইন করার জন্য প্রকল্পের কাজ চলমান রয়েছে । ওই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

এ সময় তার সাথে রেলওয়ের এসিসটেন্ট ইঞ্জিনিয়ার হামিদউল্লাহ, সার্ভেয়ার ইকবাল মাহমুদ, কনসালটেন্ট আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য রেলওয়ের কর্মী উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT