নারী রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দূর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে দূর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর অধীন থেকে গৃহহীন ৩টি পরিবারকে দেয়া ৭ লাখ ৭৫ হাজার ৭ শত ৭৩ টাকা ব্যায়ে ৩টি টিনসেট বিল্ডিং ঘরের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কালি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরের উদ্ধোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়নের মেম্বার নাসির উদ্দিন, খোকন, ইস্রাফিল, জসিম উদ্দিন সহ আরো অনেকে।

গৃহহীন গ্রীবালা রানী বলেন, আমাদের আগে কোন ঘর ছিল না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছন তাতে আমি ও আমার পরিবার অনেক আনন্দিত। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন তিনি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 October 2019

রূপগঞ্জে দূর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

www.narayanganjbarta24.com