বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফ বন্দর শাখার নিন্দা

১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফ বন্দর শাখার নিন্দা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়নগঞ্জে ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে দুটি পৃথক আদালতে মিথ্যা ও হয়রাণীমূলক মামলা দায়ের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর উপজেলা শাখা।

১২ অক্টোবর শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর উপজেল শাখা কমিটির সভাপতি এস এম শাহীন ও সাধারন সম্পাদক মো: সহিদুল ইসলাম শিপু বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।

গত ১০ অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক) ও (খ) অঞ্চল আদালতে এসব মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটির মধ্যে একটি বাদী সিদ্ধিরগঞ্জের স্বপন মন্ডল। তার পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাড. হাবিবুর রহমান মাসুম এবং অপরটির বাদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। তার পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাড. মশিউর রহমান শাহিন। স্বপনের করা মামলায় ৭ পত্রিকার ১৪ জন এবং মীর সোহেল আলীর মামলায় এক পত্রিকার দুই জন সাংবাদিককে বিবাদী করা হয়েছে।

স্বপন মন্ডলের দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন-নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী ইসমাইল হোসেন, একই পত্রিকার বার্তা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এর প্রকাশক সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, বার্তা সম্পাদক শাহীন, দৈনিক সংবাদ চর্চা এর প্রকাশক সম্পাদক মুন্না খাঁন, বার্তা সম্পাদক আনোয়ার হাসান, দৈনিক স্বাধীন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, বার্তা সম্পাদক জসিম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা, দৈনিক যুগের চিন্তা এর প্রকাশক সম্পাদক আবু আল মোরসালিন বাবলা, নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী এবং দৈনিক মাতৃভূমির খবর এর প্রকাশক সম্পাদক মো. রেজাউল করিম, উপদেষ্টা সম্পাদক আনায়ারুল ইসলাম, নির্বাহী সম্পাদক এনামুল কবির। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক-সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার আ. রহিম। সেই সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ১৩ অক্টোবর রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের অযোজন করা হয়েছে।

About the author

SOFT PRO IT