আড়াইহাজার নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার অজ্ঞাতনামা এক ক্ষতবিক্ষত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ। ১১ অক্টোবর শুক্রবার ভোরে আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় লেঙ্গুগুরদী এলাকায় সড়কের পাশে পড়ে থাকায় অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ১২ অক্টোবর শনিবার সকালে মরদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে পুলিশ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

আড়াইহাজার থানার এসআই আতাউর জানান, অজ্ঞাত ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি রাতে সড়কের মধ্যেই ঝুঁকি নিয়ে ঘুমিয়ে ছিলেন। গাড়ীর চাপায় তার মৃত্যু হয়েছে। তার পড়নে শেলোয়ার-কামিজ ছিল।

তিনি আরো জানান, মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় সড়কের পাশে পড়েছিল। উদ্ধার করে ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি তার পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT