রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

খালেদার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ মাঠ থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। পরে মুড়াপাড়া কলেজ মাঠের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন তারা।

এসময় ছাত্রদলের ৬ নেতাকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা কর্মীদের বাকবিতন্ডা হয়। পরে ছাত্রদলে নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে নেতাকর্মীদের তোপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে মিছিল শেষে সভায় বক্তব্যে রাখেন, ছাত্রদল নেতা আজিম সরকার, সুলতান মাহমুদ, আলামিন, কাজী শামিম, সজল মিয়া, শাহিন দেওয়ান, রাজু আহাম্মেদ, নাছিম হোসেন প্রিন্স, আলামিন হোসেন, জাহিদুল ইসলাম, জাহিদ বাবু, প্রমুখ।

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, যেখানেই ছাত্রলীগের কু-কর্ম দেখা যাবে, সেখানেই ছাত্রদল প্রতিহত করবে। আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রলীগের খুনীরা। কেউ যাতে আইনের ফাক দিয়ে বের হয়ে যেতে না পারে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বক্তারা আরো বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেড় বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলহাজতে রয়েছেন। তিনি জামিন পাননা অথচ মৃত্যুদন্ডপ্রাপ্ত ও খুনের মামলার আসামীসহ বড় বড় মামলার আসামীরা জামিন পায়। জাতীয়তাবাদী ছাত্রদল গনতন্ত্রের মাকে মুক্ত করে ছাড়বো।

About the author

SOFT PRO IT