বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পানিতে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : পানিতে ডুবে শান্ত (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে বন্দর উপজেলার চিড়ইপাড়া কলোনীতে এ ঘটনা ঘটে।  নিহত মাদ্রাসা ছাত্র শান্ত চিড়াইপাড়া কলোনী এলাকার ফারুক মিয়ার ছেলে। ফারুক মিয়ার এক মাত্র শিশু পুত্রের মৃত্যুতে পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।

এলাকাবাসী জানান, নিহত মাদ্রাসা ছাত্র শান্ত  পিতা ফারুক ও মা সাথী বেগম দুই জন প্রতিদিনের ন্যায় বুধবার সকালে কাজে বের হয়। পিতা-মাতা বাড়িতে না থাকায় শান্ত  একা সকলের অজান্তে বাড়ি পাশে পুকুরে গোসল করতে গিয়ে পড়ে  ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা গোসল করতে নামলে শান্তকে পানির নিচে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় পাশপাশের লোকজন ছুটে এসে শান্তকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন। নিহত শিশু শান্ত কামতাল ডাক সমাজ কবরস্থান হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 October 2019

বন্দরে পানিতে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

www.narayanganjbarta24.com