রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী অপহরনের ঘটনায় অভিযোগ

অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ম শ্রেনীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থীকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৭ অক্টোবর সোমবার বিকালে উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়র হিজলগাছতলা থেকে শিক্ষার্থীকে অপহরন করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অপহৃতা স্কুল শিক্ষার্থীর মা আকলিমা আক্তার জানান, তার মেয়ে রিতা আক্তার স্থানীয় কান্দাপাড়া মডেল হাই স্কুলে ৮ম শ্রেনীর শিক্ষার্থী। রিতা আক্তার স্কুলে আসা যাওয়ার পথে একই এলাকার আব্দুল হাসেমের ছেলে বখাটে নূর হোসেন ঐ শিক্ষার্থীকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিতো। বখাটের প্রস্তাবে সারা না দিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। পরে তার পিতা মাতা বখাটে নূর হোসেনকে জিজ্ঞেস করলে বখাটে তাদেরকে হুমকি প্রদান করে। প্রতিদিনের মতো সোমবার বিকালে স্কুল ছুটির পর কোচিং শেষ করে বাড়ি ফেরার পথে কান্দাপাড়া হিজলগাছতলা পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে নূর হোসেন ও তার সহযোগী নূর নবীসহ আরো ২/৩ জন  রিতা আক্তারকে একটি হাইএস গাড়িতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার মা আকলিমা আক্তার ৮ অক্টোবর মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 October 2019

রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী অপহরনের ঘটনায় অভিযোগ

www.narayanganjbarta24.com