নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিভিন্ন এলাকায় দু:স্থদের মধ্যে কাউন্সিলর খোরশেদের শাড়ি বিতরণ

বিভিন্ন এলাকায় দু:স্থদের মধ্যে কাউন্সিলর খোরশেদের শাড়ি বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ ১৩নং ওয়ার্ডে বিভিন্ন মহল্লা ও পূজা মন্ডপে বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

৭ই অক্টোবর সোমবার সকাল থেকে ওয়ার্ডের জামতলা, মাসদাইর, আমলাপাড়া, চাষাড়া রবি দাস পাড়া ও কুমুদিনী বাগান এলাকায় ঘরে ঘরে ও গলাচিপা কুড়িপাড়া মন্ডপে দুঃস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পাচঁ শতাধিক শাড়ী বিতরণ ও শুভেচ্ছ বিনিয়ম করেন কাউন্সিলর খোরশেদ।

শুভেচ্ছা বিনিময় কালে কাউন্সিলর খোরশেদ বলেন, নগর উন্নয়নে দলমত জাতি ধর্ম নির্বিশেষে সবাই এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ আমাদের জন্মস্থান। নারায়ণগঞ্জকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা আমাদেরই দায়িত্ব। তিনি গৃহস্থলির বর্জ্য অপসারনে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি আরো বলেন, একমাত্র বিএনপিই হিন্দু সম্প্রদায়ের আপনজন। বিএনপির শাসনামলেই আপনারা ও আপনাদের সম্পদ নিরাপদ থাকে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সকলের আর্শীবাদ কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুড়িপাড়া মন্ডপের সাধারণ সম্পাদক প্রশান্ত মোদক, টুকু মোদক, মিন্টু মোদক, তপন মোদক, শওকত খন্দকার, রিটন দে, মহিউদ্দিন শুভ, মোঃ শহিদ, রানা মুন্সি প্রমুখ।

About the author

SOFT PRO IT