নারায়ণগঞ্জ বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিহত আনিস মিয়ার পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর মাহমুদ নগরে সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীতে দুর্ঘটনায় নিহত আনিস মিয়ার পরিবারকে ৫ লক্ষ টাকা প্রধান করেন সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীর কতৃপক্ষ। ১৩ এপ্রিল বুধবার সকাল ১১টার সময় সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীতে নিহত আনিস মিয়ার বাবা রহমত আলীকে ১ লক্ষ টাকা স্ত্রী তামিসা আক্তারকে ১ লক্ষ টাকা ও আনিস মিয়ার এক মাত্র ছেলের হাতে ৩ লক্ষ টাকা তুলে দেয়। এসময় নিহত আনিস মিয়ার আত্তার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করেন এসময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল ডাইরেক্টর মো: ইনামুল ইসলাম, প্লানিং ডাইরেক্টর খন্দকার নূর উদ্দিন, মাহাবুব হাসান, সোনাকান্দা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:বাবুল ইসলাম, বাচ্চু মিয়া, মো: হূমায়ন কবির, সোহেল করিম রিপন, শিপন, রাজীব সহ অন্যান্য ব্যক্তি বর্গ। নিহত শ্রমিক সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীর পরিছন্ন কর্মী ছিল। গত শনিবার সকাল ১১টায় এপলো ফিটার নামক মেশিন পরিস্কার করার সময় মেশিনের জড়িয়ে নিহত হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   9   =