খেলা বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কড়ই বাগান যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বন্দরে কড়ই বাগান যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চাঁপাতলী কড়ই বাগান যুব সংঘের আয়োজনে মাসব্যাপী ৫ম এলইডি টিভি কাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৪ অক্টোবর ) বিকেলে মোয়াজ্জেম হোসেন কালুকে স্মরণ করে নাসিক ২৭নং ওয়ার্ডের নামিরা কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্নে এ টুর্নামেন্ট হয়।

২৪টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে ৩-০ গোল ব্যবধানে হাসান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করে নূর আলম স্পোর্টিং ক্লাব। খেলা শেষে আগন্তক অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মাকসুদ হোসেনের সুযোগ্য সন্তান মাহমুদুল হাসান শুভ। বিশেষ অতিথি হিসেবে ধামগড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহ্মদ উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়াও কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য আব্দুল কাইয়ুম, সমাজসেবক মহিউদ্দিন, খোকন, বাদল, ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ সহ খেলার আয়োজক কমিটি ও দূর দূরান্ত থেকে আগত কয়েক শত দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 October 2019

বন্দরে কড়ই বাগান যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com