সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ছাত্তার ও সা.সম্পাদক অনিক

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ছাত্তার ও সা.সম্পাদক অনিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২রা অক্টোবর বুধবার ক্লাব কার্যালয়ে সাংবাদিক আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও ক্লাবের উপদেষ্টা দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাব-এডিটর এম এম সালাহ্উদ্দিনের সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আবদুস ছাত্তার প্রধানকে (একাত্তর টিভি, দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবকন্ঠ) সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে এবং মো. দ্বীন ইসলাম অনিককে (বিজয় টেলিভিশন) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন : সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম (দ্যা এ্যাপারেল নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজজামান রানা (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক মো. নুর নবী জনি (চ্যানেল এস), সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সিফাত (দৈনিক ইয়াদ), অর্থ মো. বিল্লাল হোসেন (দৈনিক করতোয়া), প্রচার সম্পাদক মো. কামাল উদ্দিন ভূঁইয়া (কে টিভি বাংলা), দপ্তর সম্পাদক মো. আকাশ (দৈনিক আজকালের খবর), সাংবাদিক কল্যাণ সম্পাদক এস এম মনির হোসেন (দৈনিক সবুজ নিশান), এবং কার্যকরী সদস্য এস এম নুরুজ্জামান (দৈনিক মানবজমিন), ফারুক হাসান (আমাদের অর্থনীতি), সদস্য হাজি মো. শফিকুল ইসলাম, মঈন আল হোসেন (দৈনিক আমার কন্ঠ), মো. হাসান ভূঁইয়া (সিএনএন বাংলা টিভি), শাহিন সাকি,

এছাড়া প্রাথমিক সদস্য হিসেবে মামুন মোল্লা (মাই টিভি), হাবিবুর রহমান (চ্যানেল এস), শাহজালাল (দৈনিক আমাদের নতুন সময়), মো. ইমরান (দৈনিক সরেজমিন) প্রমুখ রয়েছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 October 2019

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ছাত্তার ও সা.সম্পাদক অনিক

www.narayanganjbarta24.com