রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মীর মোশারফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে রূপসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারাফ হোসেন রূপসী এলাকার আমির হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, মীর মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে জেলার কয়েকটি থানায় পাইকারীভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। শনিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় রূপসী এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ মীর মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 September 2019

রূপগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

www.narayanganjbarta24.com