নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁওয়ে বাল্য বিয়ে দেয়ায় ভুয়া কাজীর কারাদন্ড

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাদল মিয়ার অপ্রাপ্ত বয়সী কন্যা সাদিয়া (১৫) কে পাশর্^বর্তী আনন্দবাজার গ্রামের আনিছুর রহমান (২২) এর সাথে বিয়ের রেজিষ্ট্রি করে কাজী ইমাম হাসান মাসুদ নামে এক ভুয়া কাজী। পুলিশ খবর পেয়ে ভুয়া কাজীকে আটক করে। ১৩ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূয়া কাজী ইমাম হাসান মাসুদকে এক মাসের কারাদন্ড প্রদান করে।

জানা যায়, ইসলামপুর গ্রামের বাদল মিয়ার অপ্রাপ্ত বয়সী কন্যা সাদিয়া (১৫) কে বৈদ্দের বাজার ইউনিয়নের আনন্দবাজার গ্রামের আনিছুর রহমানের সাথে কাজী ইমাম হাসান মাসুদ নামে এক ভুয়া কাজী বিয়ের রেজিষ্ট্রি করে। খবর পেয়ে কন্যার বাড়িতে উপস্থিত হয়ে পুলিশ ভুয়া কাজীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত কাজী ইমাম হাসান মাসুদ দূর্গা প্রসাদ গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   2   =