নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : মন্ত্রী গাজী

বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। মাদক, জুয়া, ক্যাসিসেনাসহ অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত থেকে সবাইকে সু-পথে থাকতে হবে। তাহলেই ২০৪১ সালে আগেই বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হবে। রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার ও শীতলক্ষা সেতু মেগা প্রজেক্ট। এসকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শুভ দিনে সোনার বাংলার স্বপ্ন কথা স্লোগানকে সামনে রেখে এ সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক মাস ব্যাপী আলোকচিত্র প্রদর্শণী  উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী গাজী আরো বলেন, মুড়াপাড়া রূপগঞ্জ প্রেসক্লাব থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছবি দেখে তিনি মুগ্ধ। এ অন্যন্য উদ্যোগের জন্য মন্ত্রী উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ প্রমুখ।

ইউএনও মমতাজ বেগম বলেন, মঠেরঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দুই পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড নিয়ে  আলোকচিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। শুভ দিনে সোনার বাংলার স্বপ্ন কথা স্লোগান নিয়ে এ প্রদর্শণী চলবে মাস ব্যপী। প্রদর্শণী পরিদর্শণ করার জন্য সকলের প্রতি আহবান জানালো হলো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 September 2019

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : মন্ত্রী গাজী

www.narayanganjbarta24.com