নারী ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় স্ত্রীকে মারধর, স্বামীসহ ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা : নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করেছে পাষন্ড স্বামী  হানিফ দেওয়ান। এ ঘটনা ঘটেছে ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় নির্যাতনে শিকার গৃহবধূঁ মনি  বাদী হয়ে স্বামীসহ ২ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে ফতুল্লা থানাধীন নূরবাগ এলাকার মৃত মোতালেব মাদবরের মেয়ে মনি (২২) কে ইসলামের শরীয়ত মোতাবেক হানিফ দেওয়ান (৩৫) এর সাথে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য হানিফ তার স্ত্রীকে নানাভাবে নিযার্তন করে আসছে। হানিফ নূরবাগ এলাকার মৃত আজিজ দেওয়ানের ছেলে। সে স্ত্রী মনির কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছে। বেশ কয়েদিন যাবৎ তার দাবীকৃত যৌতুকের টাকা মনি তার বাবার কাছ থেকে আনতে অস্বিকার করলে সে মনিকে মারধর করে।

এদিকে বুধবার সকাল ১১টায় যৌতুকের টাকার জন্য মনিকে অবারও হানিফ মারপিট করে । মনি তার স্বামীর মারপিটের শিকার হয়ে খানপুর থেকে চিকিৎসা নিয়ে বুধবার দুপুরে থানায় পাষন্ড স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 September 2019

ফতুল্লায় স্ত্রীকে মারধর, স্বামীসহ ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

www.narayanganjbarta24.com