নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় জঙ্গি আস্তানায় অভিযানে নারীসহ আটক-৩

ফতুল্লায় জঙ্গি আস্তানায় অভিযানে নারীসহ আটক-৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে জঙ্গী বিরোধী অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এক নারীসহ তিনজনকে আটক করেছে। পাশের একটি টিনশেড বাড়িতে তাদের বিস্ফোরক তৈরীর ল্যাব রয়েছে আটকের পর এমন স্বিকারোক্তি দেয়ায় পুলিশ পাশের টিনশেড বাড়িটি ও তাদেরকে যে বাড়ি থেকে আটক করা হয়েছে সে বাড়িটি ঘিরে রেখেছে। ২৩ সেপ্টেম্বর ভোর রাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন।

আটককৃতরা হলেন, বাড়ির মালিক জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭), রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২), রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩)।

২৩ সেপ্টেম্বর সকল ৭ টায় নারায়ণগঞ্জ ফতুল্লা উপজেলার তক্কার মাঠ এলাকার বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের বাড়িটি জঙ্গি সন্দেহে ঘিরে রাখে  আইন-শৃঙ্খলা বাহীনি। পরে সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

About the author

SOFT PRO IT