রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার-৯

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও ৭ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দক্ষিন নবগ্রাম, লাভরাপাড়া, চণপাড়া, বরুনা, নোয়াপাড়া, ব্রাক্ষনখালী, দুয়ারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নোয়াপাড়া এলাকার মৃত আলীর ছেলে মাইনুল হাসান কাজল, চণপাড়া এলাকার মৃত মেনু মিয়ার ছেলে সেকান্দর আলী, জাবেদ আলীর ছেলে খোকন ফকির, ব্রাক্ষনখালী এলাকার ছাত্তারের ছেলে আরিফ মিয়া, বরুনা এলাকার ইদ্রিস আলীর ছেলে মজিবর, দুয়ারা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে কাইয়ূম, লাভরাপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে নূরআলম ও মাদক ব্যবসায়ী আওলাদ হোসেনের ছেলে মোঃ শুভ, দক্ষিন নবগ্রাম এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে হৃদয় মিয়া।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর রফিকুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক ,মারামারিসহ বিভিন্ন অভিযোগ মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকে তারা পলাতক রয়েছে। শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। অপরদিকে, হৃদয় মিয়া ও শুভকে ৭০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT