নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মা ও দুই মেয়ে রয়েছেন। এ ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সিআই খোলা এলাকার একটি ছয়তলা বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, ওই বাড়ির ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী নাসরিন, তার মেয়ে নুসরাত ও খাদিজ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT