নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেওভোগের শীর্ষ সন্ত্রাসী চাপাতি তুহিন বন্দুকযুদ্ধে নিহত

দেওভোগের শীর্ষ সন্ত্রাসী চাপাতি তুহিন বন্দুকযুদ্ধে নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও হত্যাসহ একাধিক মামলার আসামি তুহিন ওরফে চাপাতি তুহিন। ১৮ সেপ্টেম্বর বুধবার ভোরে সৈয়দপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তিনি দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে।

আদমজী র‌্যাব ১১ এর ক্যাম্পের এএসপি মশিউর রহমান জানান, মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে তুহিনকে আটক করা হয়। অস্ত্রের সন্ধানে তার দেয়া তথ্য মতে রাতে শহরের সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে যায় র‌্যাব। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজি সহ চারটি মামলা রয়েছে। এর আগে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হাসান এর সেকেন্ড ইন কমান্ড ছিলেন নিহত তুহিন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

About the author

SOFT PRO IT