বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে যৌতুক না পেয়ে ২ সন্তানের জননীকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে ২ সন্তানের জননী সাবিনা বেগম (২৫) কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে যৌতুক লোভী স্বামী সোহাগসহ তার স্বজনরা।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ অলেম্পিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা দ্রæত ঘটনাস্থলে এসে আহত ২ সন্তানের জননীকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে আহত গৃহবধূ বাদী হয়ে ঘটনার দিন দুপুরে পাষান্ড স্বামী সোহাগ, শ্বাশুড়ী জাহানারা বেগম, ভাসুর সুমন ও ঝাল নাসরিনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত সাবিনা বেগম নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত শফিউদ্দিন মিয়ার মেয়ে।

এ ব্যাপারে আহত গৃহবধূর বড় ভাই সাংবাদিকদের জানান, ৯ বছর পূর্বে আমার বোন সাবিনাকে বিয়ে করে নবীগঞ্জ অলেম্পিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহাগ। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী সোহাগসহ উল্লেখিতরা বিভিন্ন সময়ে যৌতুকের জন্য আমার বোনকে অহেতুক মারধর করে নির্যাতন করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ৫ লাখ টাকা যৌতুকের জন্য অহেতুক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

About the author

SOFT PRO IT