অন্যান্য র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দিন মজুরের ছেলে রিদয়ের জীবন বাঁচাতে পারে ২০ লক্ষ টাকা

দিন মজুরের ছেলে রিদয়ের জীবন বাঁচাতে পারে ২০ লক্ষ টাকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি  ) : নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের শালবন গ্রামের দিন মজুর মো: দুলাল হোসেনের পুত্র রিদয় বাবু (১৯) দুরারোগ্য ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন তার দিন মজুর পিতা।

চিকিৎসকরা জানিয়েছেন দেশের বাইরে তার অস্ত্রপাচার করতে হবে। এর জন্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার প্রয়োজন। যার সংস্থান করা তার দিন মজুর পিতার পক্ষে সম্ভব নয়। তার পিতা সন্তানের সুচিকিৎসার জন্য সমাজের হৃদয়বান এবং বিত্তবান ব্যক্তিদের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মো: রিদয় বাবু, সঞ্চয়ী হিসাব নং- ৩৪৩২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পাহাড়পুর বৌদ্ধ বিহার শাখা, বদলগাছী, নওগাঁ। বিকাশ নং- ০১৯৬৮১৬৪৩৪৭।

About the author

SOFT PRO IT