রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আব্দুর রাজ্জাক মৃধা নামে এক স্কুল শিক্ষক নিখোঁজ

আব্দুর রাজ্জাক মৃধা নামে এক স্কুল শিক্ষক নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আব্দুর রাজ্জাক মৃধা (৮৫) নামের এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছেন। গত ৯ মে উপজেলার দাউদপুর ইউনিয়নের কামালকাঠি এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন তাকে আত্নীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজেও পাওয়া যায়নি। আব্দুর রাজ্জাক মৃধা মাষ্টারের বাড়ী নরসিংদী জেলার পলাশ থানার রামপুর এলাকায়। তার শশুর বাড়ি কামালকাঠি এলাকায় বসবাস করে গাজীপুরের টঙ্গী নওয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।

গত ৯ মে দাউদপুর থেকে নিজ বাড়ি রামপুর যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারন ডায়েরী করা হয়।

About the author

SOFT PRO IT