নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাপা নেতা আল-জয়নালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাপা নেতা আল-জয়নালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা আল-জয়নাল আবেদীনের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির নেতারা। ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা ট্রাক মালিক সমিতির সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান বলেন, আমাদের ট্রাক মালিক সমিতির সকল সদস্য ও নেতাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার টাকা একত্রিত করে, ২০০১ সালে আমরা ফতুল্লার সস্তাপুরে কুদরত আলীর ওয়ারিশ থেকে একটি জমি ক্রয় করি কিন্তু ২০০৬ সালে আল-জয়নাল কুদরত আলীর ওয়ারিশদের কাছ থেকেই আম মোক্তারনামা নিয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে জয়নাল ওই জমির মালিকানা দাবি করেন। এবং জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০১৬ ও ২০১৭ সালে এই জমি দখলের চেষ্টা করেন তিনি। এবং সর্বশেষ গত ৯ তারিখ আশুরার দিনে ওই জমিতে ঘর তুলতে যায় তিনি। আমরা খবর পেয়ে জমিতে গেলে তারা কাজ বন্ধ করে দেয়। ওই দিন আমরা ফতুল্লা থানায় অভিযোগ করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোর্স পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, পাাশের দাগের জমির মালিক জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের জমি অবৈধভাবে দখল করতে গেলে জয়নালের বিরুদ্ধে মামলা হয় এবং ওই সময় গ্রেফতার হয়ে জয়নাল কারাভোগ করেন। বিগত দিনে আমলাপাড়ায় বিতর্কিত জমি ক্রয় করে দখল করতে গেলে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। নগরীর আনাচে কানাচে কোন ওয়ারিশ দ্বন্ধ জমি থাকলে সেই জমির আমমোক্তার নামা নিয়ে দখল করতে যায় বলে তাকে ভূমিদস্যু জয়নাল বলা হয়।

জয়নালের বিরুদ্ধে বিচারের হুঁশিয়ারি দিয়ে শফিউদ্দিন প্রধান বলেন, আল জয়নালের বিরুদ্ধে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি, পুলিশ সুপার বরাবর দরখাস্তের মাধ্যমে অভিযোগ দায়ের করেছি। জয়নাল আমাদের বিরুদ্ধে নারায়ণঞ্জ ২য় জেলা জজ আদালতে ৪টি দেওয়ানি মোকাদ্দমা দায়ের করেছে যেগুলো এখনো চলমান আছে। আজকের এই সংবাদ সম্মেলনই শেষ। যদি প্রতিকার না পাই কিংবা যদি আমাদের ট্রাক মালিক সমিতির এই জায়গা আবার অবৈধভাবে দখল করা হয়, তাহলে আমরা সকল পরিবহণ সেক্টরের শ্রমিকরা একজোট হয়ে ধর্মঘটের ডাক দেবো।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু, কার্যকরী সহ-সভাপতি তাইজুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মো.তুহিন, দপ্তর সম্পাদক আবু তাহের, কোষাদক্ষ শফিকুল ইসলাম লিটন প্রমুখ।

About the author

SOFT PRO IT