ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক মহসিন আলমের মায়ের মৃত্যুতে সিটি প্রেসক্লাবের শোক

শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ফতুল্লা মডেল প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক লাখো কণ্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মহসিন আলমের মা মোনোয়ারা বেগম আজ (বুধবার) সকাল ১০টায় নারায়নগঞ্জ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন যাবত তিনি কিডনিজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর ফতুল্লা পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে দাপা কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্যরা।

About the author

SOFT PRO IT