বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় ডুবলো শিক্ষার্থী বোঝাই নৌকা

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে অর্ধশত শিক্ষার্থী নিয়ে শীতলক্ষ্যা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের লক্ষ্মীনারায়ণ খেয়াঘাট এলাকায় এ নৌকাডুবি ঘটে। তবে সব ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে।

বন্দর থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফটের ছুটির পর নদীর পূর্বপাড় বন্দরের দাসেরগা, চৌরাপাড়া, আমিরাবাদ ও বক্তারকান্দি এলাকার ছাত্রীরা নদী পার হয়ে বাড়ি যেতে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাটে আসে। ঘাটে ট্রলার না থাকায় প্রায় ৫০ জন ছাত্রী মাঝি আনোয়ার মিয়ার ছোট নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হয়েছে।

About the author

SOFT PRO IT