নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবা‌দিক মহসিন আলমের মা আর নেই

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক লাখো কণ্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহসেন আলমের মা মোনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০.৩০ মিনিটে নারায়ণগঞ্জ মক্কা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন। তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১১ সেপ্টেম্বর বুধবার বাদ আসর বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 September 2019

সাংবা‌দিক মহসিন আলমের মা আর নেই

www.narayanganjbarta24.com