নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিয়ের অনুষ্ঠান অসমাপ্ত রেখেই সমা‌বে‌শে যোগ দি‌লেন খান মাসুদ

বিয়ের অনুষ্ঠান অসমাপ্ত রেখেই সমা‌বে‌শে যোগ দি‌লেন খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিয়ের অনুষ্ঠান অসমাপ্ত রেখেই এম‌পি শামীম ওসম‌া‌নের সমা‌বে‌শে যোগ দি‌লেন বন্দর থানা ছাত্রলী‌গের সাবেক সাংগঠ‌নিক সম্পাদক খান মাসুদ।

শনিবার ৭ সেপ্টেম্বর ছিল খান মাসুদের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান। বি‌কেলে সমা‌বে‌শের সময় ঘ‌নি‌য়ে আস‌তেই নি‌জের নেতাকর্মী‌দের সা‌থে রাজপ‌থে নে‌মে প‌ড়ে খান মাসুদ।

স্লোগা‌নে প্রক‌ম্পিত হয় রাজপথ-ডাক দিয়েছে শামীম ভাই, বসে থাকার সময় নাই। হাজারো কর্মী সমর্থকের মিছিলটিতে যেন প্রাণ চ‌লে আ‌সে। হাঁটি হা‌ঁটি এক পা দু পা ক‌রে প্রিয় নেতার সমাবেশে মিছিল নিয়ে রওনা দেন ওসমান পরিবাররের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত খান মাসুদ।

এ‌দি‌কে এরআগে একনিষ্ঠ এই কর্মীর প্রতিও ভালবাসার বহি:প্রকাশ ঘটিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবারের সমাবেশের প্রধান অতিথি শামীম ওসমান সমাবেশে আসার পূর্বে কর্মীর বৌ-ভাত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে শামীম ওসমান খান মাসুদকে সমাবেশে না গিয়ে বৌ-ভাত অনুষ্ঠানে থাকতে বলেন। শামীম ওসমান বৌ-ভাত থেকে চলে আসার পর খান মাসুদ বন্দর সুরুজ্জামান টাওয়ারের অনুষ্ঠানস্থ‌লের সামনে থেকে বিশাল একটি মিছিল নিয়ে সমাবেশে যোগ‌ দেন।

About the author

SOFT PRO IT