ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সানোয়ার হোসেন জুয়েলের নেতৃত্বে শামীম ওসমানের সমাবেশে যোগদান

সানোয়ার হোসেন জুয়েলের নেতৃত্বে শামীম ওসমানের সমাবেশে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আয়োজিত বিশাল সমাবেশে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছেন। ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাষাঢ়া সিটি কপোরেশন হকার্স মার্কেট সংলগ্ন এই সমাবেশের আয়োজন করা হয়।  যুবলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েলের নেতৃত্বে শামীম ওসমানের সমাবেশে যোগদান করে প্রায় সহস্রাধিক নেতাকর্মী।  সমাবেশকে ঘিরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

সানোয়ার হোসেন জুয়েলের নেতৃত্বে অন্যান্যদের মাঝে যোগদান করেন  যুবলীগ নেতা শফিকুল ইসলাম চুন্নু, ইউসুফ পাশা উজ্জ্বল,মনোয়ার হোসেন শান্ত, শরিফ হোসেন শামিম। এছাড়াও যোগদান করেন আমির হোসেন, রুহুল আমিন, মোঃ আলামিন,ইমরান হসেন,বিল্লাল হসেন,মোঃ জাকির,মোঃ রাকিব, সানি,বাপ্পি,সুজন,লাভলু, তাজু এবং তোফাজ্জল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 September 2019

সানোয়ার হোসেন জুয়েলের নেতৃত্বে শামীম ওসমানের সমাবেশে যোগদান

www.narayanganjbarta24.com