রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জামাইয়ের পিটুনিতে স্ত্রী ও শাশুরী আহত

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শাশুরীকে পিটিয়ে আহত করলো লোভী স্বামী। শনিবার ( ০৭ সেপ্টেম্বর ) সকালে উপজেলার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত স্ত্রী সুরভী আক্তারের অভিযোগ থেকে জানা যায়, গত ২ বছর আগে কুমারটেক এলাকার মতিউর রহমানের মতির ছেলের সঙ্গে গাজীপুর জেলার পদহারবাইদ এলাকার মৃত আব্দুর রবের মেয়ে সুরভী আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক হিসাবে দেয়া হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আরো ৫০ হাজার টাকা দাবী করে আসছে যৌতুকলোভী স্বামী হাবিবুর।

যৌতুকের টাকার জন্য গত কয়েকদিন ধরে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে আসছে। নির্যাতনের বিষয়টি সুরভী তার মাকে জানালে তার মা তাদের বাড়িতে আসে। পরে যৌতুকলোভী স্বামী তার শাশুরীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় যৌতুকলোভী স্বামী তার শাশুরী ও স্ত্রীকে পিটিয়ে আহত করে বাড়ি থেকে বের করে দেয়।

এ ব্যপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

About the author

SOFT PRO IT