রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

রূপগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজু পাটোয়ারী (২৫) রড বোঝাই ট্রাকের হেলপার নিহত হয়েছেন। রোববার রাত ১২ টার দিকে উপজেলার বরপা এলাকা এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজু পাটোয়ারী  লক্ষীপুর জেলার দক্ষিন মান্দাইল এলাকার রমজান পাটোয়ারীর ছেলে। এসময় দুই ট্রাক চালক আহত হয়। আহতরা হলেন, লক্ষিপুর জেলার হেলাল ও বগুড়া জেলার সিরাজ মিয়া।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, রোববার রাত ১২ টার ভুলতার দিক থেকে আসা রড বোঝাই ট্রাক ঢাকা মেট্রো ট-১৩-১৩২২ সঙ্গে কাঁচপুর দিক থেকে আসা ট্রাক চট্রগ্রাম ড-৯৮৩ মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে  ট্রাক হেলপার রাজু পাটোয়ারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় দুই ট্রাক চালক আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। নিহত রাজু পাটোয়ারী কে এস আর এম স্টিল মিলের রড বোঝাই ট্রাকের হেলপার ছিলেন বলে জানান এসআই। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দূর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করা হয়েছে।

About the author

SOFT PRO IT